Monday, April 4, 2016

আর নয় আশ্বাস, চাই বাস্তবায়ন : দ্বিতীয় দিনে ও পূরণ হয়নি শিক্ষার্থীদের দাবি



আট দফা দাবির সাথে ছাত্র কল্যান দপ্তরের পরিচালক আশুতোষ সাহা' পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে চুয়েটের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু হয় এবং দাবি পূরণের জন্য সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি দপ্তত ঘেরাও করে। এসময় বরাবরের মতোই ভিসি শিক্ষার্থীদের বিভিন্ন আশ্বাস দেন। এক পর্যায়ে তিনি বলেন, "চুয়েটে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আটটি Wi-Fi যুক্ত বাস দেওয়া হবে" এ সময় শিক্ষার্থীরা আর আশ্বাস নয়, দাবী পূরণের তাগিদ দেয় প্রশাসনকে।

 ইতোপূর্বে ও প্রশাসনের বিভিন্ন আশ্বাস দেওয়ার পর সেগুলো আর পূরণ করা হয় নি বলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া এই দাবিগুলো পূরণে প্রশাসনের এতো সময় নেওয়া নিয়ে ও প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা জানান, সদিচ্ছা থাকলে এই দাবি পূরণ করতে একদিনের বেশী সময় লাগার কথা না। কিন্তু ভিসি দাবি পূরনের জন্য ৫-১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন। এতো সময় লাগার কারণ ও তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেননি। এছাড়া চুয়েট ছাত্রকল্যান দপ্তরের পরিচালক পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানান তিনি, কিন্তু সেটি কেন এখনো বাস্তবায়ন করা হয় নি সে বিষয়ে ও পরিষ্কারভাবে কিছু উল্লেখ করেননি তিনি।

বিকেল ৪ঃ১৫ এর দিকে ২য় দিনের আন্দোলন স্থগিত করা হয়। আগামীকাল সকাল ৮টা থেকে আবার যথারীতি ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী শুরু হবে বলে জানিয়েছেন চুয়েট ছাত্র ইউনিয়নের সভাপতি অটল ভৌমিক।

উল্লেখ্য স্থাপত্য বিভাগের ছাত্র মো: মুহাইমিনুল ইসলামের অকাল মৃত্যুতে গত বুধবার থেকে  আট দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস দিলেও একটি দাবি ও পূরণ হয় নি, তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

Thursday, March 31, 2016

আবার সড়ক অবরোধ, চুয়েট বাসে হামলা

সড়ক অবরোধে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
সড়ক দূর্ঘটনায় নিহত চুয়েটের স্থাপত্য বিভাগের '১০ ব্যাচের শিক্ষার্থী মোঃ মুহাইমিনুল ইসলাম সিয়াম এর মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়েছে চুয়েটের শিক্ষার্থীরা।চালকের অসতর্কতায় সিয়াম এর অকাল মৃত্যুর পর ৮ দফা দাবিতে গত বুধবার শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও ৩ ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ফেরার পথে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ও লাইসেন্সবিহীন ল্যাগুনা (টুকটুকি) ভাংচুর করে।এসময় মদুনাঘাটে ল্যাগুনা ড্রাইভার সমিতির কিছু লোক চুয়েট বাসে হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার প্রতিবাদ এবং পূর্বঘোষিত দাবিগুলোর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সন্ধ্যা ৬ টা থেকে শিক্ষার্থীরা ২য় বারের মতো ২ ঘন্টা কাপ্তাই - রাস্তারমাথা সড়ক অবরোধ করে।উক্ত হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সুষ্ঠু বিচারের দাবী করেছেন শিক্ষার্থীরা।

Wednesday, March 30, 2016

চার ঘণ্টার অবস্থান ধর্মঘটঃ ৮ দফা আন্দোলন


নিজস্ব প্রতিবেদকঃ  
আজ বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর গেইট সংলগ্ন রাস্তায় চার ঘণ্টার  অবস্থান ধর্মঘট পালিত হয় । বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয় ভাবে এ অবস্থান ধর্মঘটে অংশ নেয় । গত মঙ্গলবার চুয়েটের স্থাপত্য বিভাগের ছাত্র মোমুহাইমিনুল ইসলাম কে চালকের অসতর্কতার জন্য সড়ক দুর্ঘটনার শিকার হতে হয় , চিরবিদায় জানাতে হয় এই পৃথিবীকে । মূলত এই বিষয়কে কেন্দ্র করে আজকের এই অবস্থান ধর্মঘট । 
আট দফার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল - চালকের দৃষ্টান্তমূলক শাস্তি , এই রাস্তা দিয়ে আর কোন লেগুনা/ টিকটিকি পরিবহন চলাচল বন্ধ করা , চুয়েট থেকে শহর পর্যন্ত ৫ টি বিআরটিসি বাস চালুর ব্যবস্থা করা ।
চুয়েট প্রশাসন আশ্বাস দিয়েছেন  
- এই রাস্তা দিয়ে আর কোন লেগুনা/টিকটিকি পরিবহন চলবে না ।
- চুয়েট থেকে নিয়মিত বিরতিতে  বিআরটিসি বাস ছেড়ে যাবে ।
- ৬ নম্বর বাস আগামী এক সপ্তাহের মধ্যে চুয়েট পর্যন্ত আসা যাওয়া করবে । এ নিয়ে তারা বাস মালিক সমিতির সাথে আলোচনা করবে । 
চুয়েটের শিক্ষার্থীরা প্রশাসনের এই আশ্বাস এর উপর শতভাগ বিশ্বাস করতে পারছে না কারণ ইতিপূর্বের অনেক আশ্বাস বাস্তবায়ন করা হয় নি । তাই তারা ৮ দফার বাস্তবায়ন দেখতে বেশি আগ্রহী ।
 আর যেন কোন মুহাইমিন কে  হারাতে না হয় , তাই চুয়েট শিক্ষার্থীদের প্রাণের দাবি – চুয়েট থেকে শহর পর্যন্ত যাতায়ত ব্যবস্থার সর্বাধিক নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় ।  

সড়ক দুর্ঘটনায় নিহত মুহাইমিনুল এর অকাল মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া


সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম প্রকৌশল  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটএর স্থাপত্য বিভাগের ছাত্র মোমুহাইমিনুল ইসলামের অকাল মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া । সকাল থেকে ই কালো ব্যাজ ধারন করেন চুয়েট পরিবারের সদস্যগণ । সকালে তাঁর স্মরনে অনুষ্ঠিত শোক সভায় মরহুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় । আজ  দুপুর ১২টায়  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই শোক সভা । এরপর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়ামোনাজাত  স্মৃতিচারণমূলক বক্তব্য
শোক সভায় বক্তব্য রাখেন চুয়েটের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহম্মদ রফিকুল আলমপ্রকৌশল  প্রযুক্তি অনুষদের ডীন এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহাস্থাপত্য বিভাগের প্রধান স্থপতি নাজমুল লাতিফ সোহায়েলশিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোআব্দুর রহমান ভূইয়া । শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ১২ ব্যাচের মুনতাসির সারোয়ারঅটল ভৌমিক, ‘১১ ব্যাচের আবু সাঈদ মোহাম্মদ জিয়াদ প্রমুখ

Tuesday, March 29, 2016

সড়ক দুর্ঘটনায় চুয়েটের শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ’১০ ব্যাচের মেধাবী ছাত্র মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 
মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে চারটায় মদুনাঘাট ব্রীজের নিকটে টেম্পুর নিচে চাপা পড়েন তিনি। মারাত্মকভাবে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় আগামীকাল শোক পালনের অংশ হিসেবে নিয়মিত ক্লাশ, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

Thursday, March 24, 2016

সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে চুয়েটে মানববন্ধন

ছবি কৃতজ্ঞতা ঃ Zobayer Joti


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষণ এবং নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১ শে মার্চ বিকাল সাড়ে চারটায় গোলচত্তরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।


মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। এছাড়া মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করে মানববন্ধনে অংশ নেন গণজাগরণ মঞ্চের অগ্নিকন্যাখ্যাত লাকি আক্তার। 

উল্লেখ্য অস্বচ্ছল পরিবারে পিতা মাতার বোঝা না হয়ে ছাত্র পড়িয়ে নিজের খরচ নিজেই জোগাত সোহাগী জাহান তনু। আর পাঁচটা দিনের মতোই গত ২১শে মার্চ সন্ধ্যায় ছাত্র পড়িয়ে বাসায় ফিরছিল তনু । কুমিল্লার সেনানিবাস এলাকাতেই সে ধর্ষণের শিকার হয় । নরপিশাচগুলো ধর্ষণের পর হত্যা করে তাকে । রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়।

মানববন্ধনে এই নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী এবং পরবর্তীতে কাউকে যেন এরূপ জঘন্য ঘটনার স্বীকার হতে না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Saturday, March 12, 2016

পুরোদমে চলছে ৩য় সমাবর্তনের প্রস্তুতি

আগামী ১৪ই মার্চ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ৩য় সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনকে হাতে রেখে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদম। ক্যাম্পাস সাজানো, লাইটিং,মঞ্চ তৈরি, আল্পনা সব মিলিয়ে ক্যম্পাসে একটা অনুষ্ঠানের আমেজ। 

সমাবর্তনে নিরাপত্তার ব্যাপারে জোরদার করা হচ্ছে বলে জানানো হয়েছে চুয়েট টাইমস কে। এ নিয়ে গত ১০ মার্চ থেকে ১২ই মার্চ সেনা সদস্যরা মহড়া চালিয়েছেন বলে জানা যায়। এছাড়া বাড়তি নিরাপত্তার  জন্য  পুলিশ মোরায়েন করা হয়েছে।

সমাবর্তনে উপস্থিত থাকবেন আবংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তাই থাকছে বাড়তি নিরাপত্তা। নিরাপত্তাজনিত কারণে সমাবর্তনে ব্যাগ, মোবাইল, ক্যামেরাসহ অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি সঙ্গে প্যান্ডেলে প্রবেশ করতে দেয়া হবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চুয়েট প্রশাসন।

Wednesday, March 9, 2016

চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা-২০১৬”



৩রা মার্চ ২০১৬ইং তারিখে অ্যাথলেটিক্স ক্লাব উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মার্চ মাসের ৪র্থ সপ্তাহে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হবে । ক্রিয়া সামগ্রী কেন্দ্রীয় মাঠে অনুশীলনের জন্য প্রতিদিন বিকাল ৪ ঘটিকায় সরবরাহ করা হবে । 

ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানটিকে ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্ট নামে দুটি  ভাগে করা হয়েছে ।
ট্র্যাক ইভেন্টে থাকছে ছাত্রদের জন্য ১০০/২০০/৪০০মিটার স্প্রিন্ট (দৌড়) , ৮০০/১৫০০ মিটার দৌড় , রিলে এবং ছাত্রীদের জন্য ১০০/২০০ মিটার স্প্রিন্ট (দৌড়) । 
ফিল্ড ইভেন্টে ছাত্রদের জন্য উচ্চ লাফ , দীর্ঘ লাফ ,লাফ-ধাপ-ঝাঁপ , গোলক নিক্ষেপ , চাকতি নিক্ষেপ ,বর্শা নিক্ষেপ ,হেমার নিক্ষেপ এবং ছাত্রীদের জন্য দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ ,বর্শা নিক্ষেপ ,পিলো পাসিং ,কলসি ভাঙ্গা ,মার্বেল দৌড়ের আয়োজন করা হবে । 
এছাড়া ও রয়েছে প্রতিবন্ধক দৌড় (স্বেচ্ছাসেবকদের ) , যেমন খুশি তেমন সাজো(ছাত্র/ ছাত্রী) ।

প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য শারীরিক শিক্ষা কেন্দ্র বরাবর আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ ২৪-০৩-১৬ইং । 


Tuesday, March 8, 2016

বাস সংকটে চুয়েট, দূর্ভোগে শিক্ষার্থীরা


 
নিজস্ব প্রতিবেদকঃ 
শহর থেকে ২৫ কিঃ মিঃ দূরবর্তী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহর থেকে নিয়মিত ক্যাম্পাসে যাওয়া আসা করতে হয়। যাতায়াতের অন্যতম মাধ্যম চুয়েট বাস হলেও অপর্যাপ্ত সিট ও নানা ভোগান্তির কারণে অনেকের লোকাল বাস এবং সি এন জি তে যাতায়াত করতে হয়, যার জন্য একজন শিক্ষার্থীর যাতায়াতে দৈনিক  খরচ হয় ১০০-১৫০ টাকা।


ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, চুয়েটে বাসের সংখ্যা বাড়ানো হলেও প্রতিদিনের শিডিউল এ ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র ৪-৬ টি বাসের ব্যবস্থা করা হয় যা ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় অতি নগণ্য। যার কারনে অনেক শিক্ষার্থীকেই দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। সারাদিন ক্লাস, ল্যাব শেষে ক্লান্ত অবস্থায় দেড় ঘন্টা বাসে দাঁড়িয়ে বাসায় ফেরা যা প্রচুর কষ্টকর।

এছাড়া অনেক সময় বাস নষ্ট হয়ে গেলে শিডিউলে বাসের সংখ্যা আরো কমে যায় বলেও জানা যায়।

শিক্ষার্থীরা আরো জানান, বৃহঃষ্পতি এবং রবিবার বাসে শিক্ষার্থীর সংখ্যা বেশী থাকায় শহরে ফেরার সময় বাসে দাঁড়ানোর ও জায়গা থাকেনা। এ ব্যাপারে চুয়েট প্রশাসনকে কয়েকবার জানানো হলেও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়।

এসব ভোগান্তি এবং ছাত্রছাত্রীদের দূর্ভোগ দূর করতে চুয়েট প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। উক্ত বাস সংকট নিরসনে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে বলে সকলে আশাবাদী।

Sunday, March 6, 2016

চুয়েটে জীববৈচিত্র সংরক্ষন বিষয়ক ফিল্ম কন্টেস্ট




চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে USAID আয়োজন করতে যাচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা। "সংরক্ষণ ই বাংলাদেশের উন্নয়ন" আলোচ্য বিষয়টিকে হাতে রেখে উক্ত প্রতিযোগিতাটি আয়োজিত হবে আগামী ০৮ মার্চ, ২০১৬ রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট গ্যালারিতে।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় আছে USAID, SpellBound Communcation Ltd. , Together, Brac Bank এবং Green for Peace ।

উল্লেখ্য,  জীববৈচিত্র সঙ্গরক্ষণে তরুণদের বিভিন্ন পরিকল্পনা এবং উদ্দ্যোগ কিভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পারে সেটি তরুণদের মাঝে ছড়িয়ে দিতে USAID, Together এবং SpellBound Communcation Ltd. বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং সিলেটসহ মোট ১২ টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।