৩রা
মার্চ ২০১৬ইং
তারিখে অ্যাথলেটিক্স ক্লাব উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মার্চ মাসের
৪র্থ সপ্তাহে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া
প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হবে । ক্রিয়া সামগ্রী
কেন্দ্রীয় মাঠে অনুশীলনের জন্য প্রতিদিন বিকাল ৪ ঘটিকায় সরবরাহ করা হবে ।
ক্রিয়া
প্রতিযোগিতা অনুষ্ঠানটিকে ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্ট নামে দুটি ভাগে করা হয়েছে
।
ট্র্যাক ইভেন্টে থাকছে ছাত্রদের জন্য ১০০/২০০/৪০০মিটার স্প্রিন্ট (দৌড়) , ৮০০/১৫০০
মিটার দৌড় , রিলে এবং ছাত্রীদের জন্য ১০০/২০০ মিটার স্প্রিন্ট (দৌড়) ।
ফিল্ড
ইভেন্টে ছাত্রদের জন্য উচ্চ লাফ , দীর্ঘ লাফ ,লাফ-ধাপ-ঝাঁপ , গোলক নিক্ষেপ , চাকতি
নিক্ষেপ ,বর্শা নিক্ষেপ ,হেমার নিক্ষেপ এবং ছাত্রীদের জন্য দীর্ঘ লাফ, গোলক
নিক্ষেপ,চাকতি নিক্ষেপ ,বর্শা নিক্ষেপ ,পিলো পাসিং ,কলসি ভাঙ্গা ,মার্বেল দৌড়ের
আয়োজন করা হবে ।
এছাড়া ও রয়েছে প্রতিবন্ধক দৌড় (স্বেচ্ছাসেবকদের ) , যেমন খুশি তেমন
সাজো(ছাত্র/ ছাত্রী) ।
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য শারীরিক শিক্ষা কেন্দ্র বরাবর আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ ২৪-০৩-১৬ইং
।
0 comments:
Post a Comment