আগামী ১৪ই মার্চ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ৩য় সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তনকে হাতে রেখে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদম। ক্যাম্পাস সাজানো, লাইটিং,মঞ্চ তৈরি, আল্পনা সব মিলিয়ে ক্যম্পাসে একটা অনুষ্ঠানের আমেজ।
সমাবর্তনে নিরাপত্তার ব্যাপারে জোরদার করা হচ্ছে বলে জানানো হয়েছে চুয়েট টাইমস কে। এ নিয়ে গত ১০ মার্চ থেকে ১২ই মার্চ সেনা সদস্যরা মহড়া চালিয়েছেন বলে জানা যায়। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ মোরায়েন করা হয়েছে।
সমাবর্তনে উপস্থিত থাকবেন আবংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তাই থাকছে বাড়তি নিরাপত্তা। নিরাপত্তাজনিত কারণে সমাবর্তনে ব্যাগ, মোবাইল, ক্যামেরাসহ অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি সঙ্গে প্যান্ডেলে প্রবেশ করতে দেয়া হবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চুয়েট প্রশাসন।
0 comments:
Post a Comment