![]() | ||||
| ছবি কৃতজ্ঞতা ঃ Zobayer Joti |

মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। এছাড়া মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করে মানববন্ধনে অংশ নেন গণজাগরণ মঞ্চের অগ্নিকন্যাখ্যাত লাকি আক্তার।
উল্লেখ্য অস্বচ্ছল পরিবারে পিতা মাতার বোঝা না হয়ে ছাত্র পড়িয়ে নিজের খরচ
নিজেই জোগাত সোহাগী জাহান তনু। আর পাঁচটা দিনের মতোই গত ২১শে মার্চ সন্ধ্যায়
ছাত্র পড়িয়ে বাসায় ফিরছিল তনু । কুমিল্লার সেনানিবাস এলাকাতেই সে ধর্ষণের
শিকার হয় । নরপিশাচগুলো ধর্ষণের পর হত্যা করে তাকে । রাত সাড়ে ১০টার দিকে
ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে
সোহাগীর মৃতদেহ পাওয়া যায়।
মানববন্ধনে এই নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী এবং পরবর্তীতে কাউকে যেন এরূপ জঘন্য ঘটনার স্বীকার হতে না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

0 comments:
Post a Comment