Tuesday, March 8, 2016

বাস সংকটে চুয়েট, দূর্ভোগে শিক্ষার্থীরা


 
নিজস্ব প্রতিবেদকঃ 
শহর থেকে ২৫ কিঃ মিঃ দূরবর্তী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহর থেকে নিয়মিত ক্যাম্পাসে যাওয়া আসা করতে হয়। যাতায়াতের অন্যতম মাধ্যম চুয়েট বাস হলেও অপর্যাপ্ত সিট ও নানা ভোগান্তির কারণে অনেকের লোকাল বাস এবং সি এন জি তে যাতায়াত করতে হয়, যার জন্য একজন শিক্ষার্থীর যাতায়াতে দৈনিক  খরচ হয় ১০০-১৫০ টাকা।


ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, চুয়েটে বাসের সংখ্যা বাড়ানো হলেও প্রতিদিনের শিডিউল এ ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র ৪-৬ টি বাসের ব্যবস্থা করা হয় যা ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় অতি নগণ্য। যার কারনে অনেক শিক্ষার্থীকেই দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। সারাদিন ক্লাস, ল্যাব শেষে ক্লান্ত অবস্থায় দেড় ঘন্টা বাসে দাঁড়িয়ে বাসায় ফেরা যা প্রচুর কষ্টকর।

এছাড়া অনেক সময় বাস নষ্ট হয়ে গেলে শিডিউলে বাসের সংখ্যা আরো কমে যায় বলেও জানা যায়।

শিক্ষার্থীরা আরো জানান, বৃহঃষ্পতি এবং রবিবার বাসে শিক্ষার্থীর সংখ্যা বেশী থাকায় শহরে ফেরার সময় বাসে দাঁড়ানোর ও জায়গা থাকেনা। এ ব্যাপারে চুয়েট প্রশাসনকে কয়েকবার জানানো হলেও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়।

এসব ভোগান্তি এবং ছাত্রছাত্রীদের দূর্ভোগ দূর করতে চুয়েট প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। উক্ত বাস সংকট নিরসনে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে বলে সকলে আশাবাদী।

0 comments:

Post a Comment