চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে USAID আয়োজন করতে যাচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা। "সংরক্ষণ ই বাংলাদেশের উন্নয়ন" আলোচ্য বিষয়টিকে হাতে রেখে উক্ত প্রতিযোগিতাটি আয়োজিত হবে আগামী ০৮ মার্চ, ২০১৬ রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট গ্যালারিতে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় আছে USAID, SpellBound Communcation Ltd. , Together, Brac Bank এবং Green for Peace ।
উল্লেখ্য, জীববৈচিত্র সঙ্গরক্ষণে তরুণদের বিভিন্ন পরিকল্পনা এবং উদ্দ্যোগ কিভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পারে সেটি তরুণদের মাঝে ছড়িয়ে দিতে USAID, Together এবং SpellBound Communcation Ltd. বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং সিলেটসহ মোট ১২ টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

0 comments:
Post a Comment