চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( চুয়েট ) তৃতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে সমাবর্তন অনুষ্ঠানের । অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এবং সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক ডঃ জামিলুর রেজা চৌধুরী (ভিসি , এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ) উপস্থিত থাকবেন।
সমাবর্তনে ১৬-১০-২০১২ইং থেকে ২৯-০২-২০১৬ইং পর্যন্ত ডিগ্রি প্রাপ্তদের সনদ প্রদান করা হবে বলে জানিয়েছে চুয়েট প্রশাসন ।
উল্লেখ্য, গত ৭ ই ফেব্রুয়ারি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বরাবর রাষ্ট্রপতি কার্যালয় থেকে
প্রেরিত একটি চিঠিতে চুয়েটের তৃতীয় সর্মাবতন অনুষ্ঠানটি আগামী ১৪ মার্চ
বিকাল ২টা ৩০মিনিটে পুন:নির্ধারণ করার ঘোষণা দেয়া হয়।

0 comments:
Post a Comment