Wednesday, March 30, 2016

চার ঘণ্টার অবস্থান ধর্মঘটঃ ৮ দফা আন্দোলন


নিজস্ব প্রতিবেদকঃ  
আজ বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর গেইট সংলগ্ন রাস্তায় চার ঘণ্টার  অবস্থান ধর্মঘট পালিত হয় । বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয় ভাবে এ অবস্থান ধর্মঘটে অংশ নেয় । গত মঙ্গলবার চুয়েটের স্থাপত্য বিভাগের ছাত্র মোমুহাইমিনুল ইসলাম কে চালকের অসতর্কতার জন্য সড়ক দুর্ঘটনার শিকার হতে হয় , চিরবিদায় জানাতে হয় এই পৃথিবীকে । মূলত এই বিষয়কে কেন্দ্র করে আজকের এই অবস্থান ধর্মঘট । 
আট দফার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল - চালকের দৃষ্টান্তমূলক শাস্তি , এই রাস্তা দিয়ে আর কোন লেগুনা/ টিকটিকি পরিবহন চলাচল বন্ধ করা , চুয়েট থেকে শহর পর্যন্ত ৫ টি বিআরটিসি বাস চালুর ব্যবস্থা করা ।
চুয়েট প্রশাসন আশ্বাস দিয়েছেন  
- এই রাস্তা দিয়ে আর কোন লেগুনা/টিকটিকি পরিবহন চলবে না ।
- চুয়েট থেকে নিয়মিত বিরতিতে  বিআরটিসি বাস ছেড়ে যাবে ।
- ৬ নম্বর বাস আগামী এক সপ্তাহের মধ্যে চুয়েট পর্যন্ত আসা যাওয়া করবে । এ নিয়ে তারা বাস মালিক সমিতির সাথে আলোচনা করবে । 
চুয়েটের শিক্ষার্থীরা প্রশাসনের এই আশ্বাস এর উপর শতভাগ বিশ্বাস করতে পারছে না কারণ ইতিপূর্বের অনেক আশ্বাস বাস্তবায়ন করা হয় নি । তাই তারা ৮ দফার বাস্তবায়ন দেখতে বেশি আগ্রহী ।
 আর যেন কোন মুহাইমিন কে  হারাতে না হয় , তাই চুয়েট শিক্ষার্থীদের প্রাণের দাবি – চুয়েট থেকে শহর পর্যন্ত যাতায়ত ব্যবস্থার সর্বাধিক নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় ।  

0 comments:

Post a Comment