সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্থাপত্য বিভাগের ছাত্র মো: মুহাইমিনুল ইসলামের অকাল মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া । সকাল থেকে ই কালো ব্যাজ ধারন করেন চুয়েট পরিবারের সদস্যগণ । সকালে তাঁর স্মরনে অনুষ্ঠিত শোক সভায় মরহুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় । আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের
শোক সভায় বক্তব্য রাখেন চুয়েটের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহম্মদ রফিকুল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আশুতোষ সাহা, স্থাপত্য বিভাগের প্রধান স্থপতি নাজমুল লাতিফ সোহায়েল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়া । শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ‘১২ ব্যাচের মুনতাসির সারোয়ার, অটল ভৌমিক, ‘১১ ব্যাচের আবু সাঈদ মোহাম্মদ জিয়াদ প্রমুখ।

0 comments:
Post a Comment