Thursday, March 31, 2016

আবার সড়ক অবরোধ, চুয়েট বাসে হামলা

সড়ক অবরোধে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
সড়ক দূর্ঘটনায় নিহত চুয়েটের স্থাপত্য বিভাগের '১০ ব্যাচের শিক্ষার্থী মোঃ মুহাইমিনুল ইসলাম সিয়াম এর মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়েছে চুয়েটের শিক্ষার্থীরা।চালকের অসতর্কতায় সিয়াম এর অকাল মৃত্যুর পর ৮ দফা দাবিতে গত বুধবার শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও ৩ ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ফেরার পথে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ও লাইসেন্সবিহীন ল্যাগুনা (টুকটুকি) ভাংচুর করে।এসময় মদুনাঘাটে ল্যাগুনা ড্রাইভার সমিতির কিছু লোক চুয়েট বাসে হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার প্রতিবাদ এবং পূর্বঘোষিত দাবিগুলোর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সন্ধ্যা ৬ টা থেকে শিক্ষার্থীরা ২য় বারের মতো ২ ঘন্টা কাপ্তাই - রাস্তারমাথা সড়ক অবরোধ করে।উক্ত হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সুষ্ঠু বিচারের দাবী করেছেন শিক্ষার্থীরা।

0 comments:

Post a Comment