আট দফা দাবির সাথে ছাত্র কল্যান দপ্তরের
পরিচালক আশুতোষ সাহা'র পদত্যাগের দাবিতে
দ্বিতীয় দিনের মত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি অব্যাহত
রেখেছে চুয়েটের শিক্ষার্থীরা। সোমবার
সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু হয় এবং দাবি পূরণের জন্য সকাল ১১টা
পর্যন্ত আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় আন্দোলনরত
শিক্ষার্থীরা ভিসি
দপ্তত ঘেরাও করে। এসময় বরাবরের মতোই ভিসি শিক্ষার্থীদের বিভিন্ন আশ্বাস দেন। এক
পর্যায়ে তিনি বলেন, "চুয়েটে
ছাত্রছাত্রীদের সুবিধার্থে আটটি Wi-Fi যুক্ত
বাস দেওয়া হবে।"
এ সময়
শিক্ষার্থীরা আর আশ্বাস নয়, দাবী পূরণের তাগিদ দেয়
প্রশাসনকে।
ইতোপূর্বে ও প্রশাসনের বিভিন্ন আশ্বাস দেওয়ার পর
সেগুলো আর পূরণ করা হয় নি বলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া এই দাবিগুলো পূরণে
প্রশাসনের এতো সময় নেওয়া নিয়ে ও প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা জানান, সদিচ্ছা থাকলে এই দাবি পূরণ করতে
একদিনের বেশী সময়
লাগার কথা না। কিন্তু ভিসি দাবি পূরনের জন্য ৫-১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন। এতো
সময় লাগার কারণ ও তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেননি। এছাড়া চুয়েট ছাত্রকল্যান দপ্তরের
পরিচালক পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানান তিনি, কিন্তু সেটি কেন এখনো বাস্তবায়ন করা হয় নি সে বিষয়ে ও পরিষ্কারভাবে কিছু
উল্লেখ করেননি তিনি।
বিকেল ৪ঃ১৫ এর দিকে ২য় দিনের আন্দোলন স্থগিত
করা হয়। আগামীকাল সকাল ৮টা থেকে আবার যথারীতি ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী শুরু হবে বলে
জানিয়েছেন চুয়েট ছাত্র ইউনিয়নের সভাপতি অটল ভৌমিক।
উল্লেখ্য স্থাপত্য বিভাগের ছাত্র মো: মুহাইমিনুল ইসলামের অকাল মৃত্যুতে গত বুধবার থেকে আট দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে
বিভিন্ন আশ্বাস দিলেও একটি দাবি ও পূরণ হয় নি, তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

0 comments:
Post a Comment